ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খেলাধূলা সংবাদ

Thumbnail [100%x225]
বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজকে সামনে রেখে শিক্ষার্থী ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থী ও ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ম্যাচ ভেন্যুগুলোর গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।   বিসিবির এই উদ্যোগের

Thumbnail [100%x225]
একই সময়ে দুই মহাদেশে খেলবে বাংলাদেশ

আগামী জুনের ফিফা উইন্ডোতে দেশের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। একই সময়ে দুই মহাদেশে দুটি আলাদা টুর্নামেন্ট ও ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এক দল খেলবে এশিয়ার মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে, অন্য দলটির গন্তব্য ইউরোপের দেশ সান মারিনো। দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে ইউরোপের মাটিতে খেলার এই সফরে দলের বড় তারকা হামজা চৌধুরীসহ

Thumbnail [100%x225]
‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর পাব?’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে পারিশ্রমিক বিতর্ক আবারও সামনে এসেছে। এবার আলোচনার কেন্দ্রে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ। তিনি দাবি করেছেন সিলেট টাইটান্সের হয়ে খেলার পরও তার উল্লেখযোগ্য অঙ্কের টাকা এখনো বকেয়া রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের পাওনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।   গত বিপিএল মৌসুমে সিলেট টাইটান্সের

Thumbnail [100%x225]
‘গার্লফ্রেন্ড কালচার’ বন্ধে কঠোর বিসিসিআই

আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন এবং মাঠের বাইরের চলাফেরা নিয়ে এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।  বিশেষ করে হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ইশান কিশান এবং আর্শদীপ সিংয়ের মতো তারকাদের তাদের কথিত প্রেমিকা বা নারী বন্ধুদের নিয়ে জনসমক্ষে যাতায়াত এবং টিম হোটেলে অবস্থান করা নিয়ে নাখোশ বোর্ড। বিসিসিআই

Thumbnail [100%x225]
৯ বছর পর শিরোপা জিতলো জালমি

শুধুমাত্র ফাইনালের জন্য নাহিদ রানাকে উড়িয়ে নিয়ে যায় পেশাওয়ার জালমি। তাদের সিদ্ধান্ত যে ভুল ছিল না, মাঠেই তার প্রমাণ দিলেন এই বাংলাদেশি। তার আগুনঝরা বোলিংয়ের সাথে অ্যারন হার্ডির সমানতালে পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসমেনকে ১৮ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে দিয়েছে পেশাওয়ার জালমি।   মামুলি সেই লক্ষ্য ২৮ বল আগে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে জালমি। সেখানেও

Thumbnail [100%x225]
সিরিজ জিততে পারল না বাংলাদেশ

মিরপুরে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ১৫ ওভারের ম্যাচে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৩ রান। শুরুতে দ্রুত উইকেট হারালেও বেভন জ্যাকবস একাই সামলে নেন দলকে। শেষ পর্যন্ত ২০ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নিয়েছে কিউইরা।

Thumbnail [100%x225]
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের সাগরিকায় প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। বৃষ্টিতে আগের ম্যাচটি ভেসে যাওয়ায় সিরিজ এখন ১-০। আজকের তৃতীয় ম্যাচটি কার্যত ফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ।   অলিখিত ফাইনাল ম্যাচটিতে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের বদল সুযোগ দেওয়া

Thumbnail [100%x225]
সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

চট্টগ্রামের সাগরিকায় প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। বৃষ্টিতে আগের ম্যাচটি ভেসে যাওয়ায় সিরিজ এখন ১-০। আজকের তৃতীয় ম্যাচটি কার্যত ফাইনাল। নিউজিল্যান্ডের সামনে সুযোগ সমতায় শেষ করার। অবশ্য বাংলাদেশের সামনে সুযোগ ২-০ ব্যবধানে সিরিজটি নিজেদের করে নেওয়ার। তবে চট্টগ্রামের মতো ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির

Thumbnail [100%x225]
কর্নেল্লার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবার নতুন পরিচয়ে, হয়েছেন ক্লাব মালিক। গত মাসে স্পেনের পঞ্চম স্তরের দল ইউই কর্নেল্লা কিনে নেওয়ার পর এবার প্রথমবারের মতো খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশে আনুষ্ঠানিক বার্তা দিয়েছেন তিনি।   ভিডিও বার্তায় দলের সবাইকে শুভেচ্ছা জানিয়ে মেসি বলেন, ‘আমি বলতে চাই, আপনাদের জানাতে চাই উন্নতি ও সহায়তার

Thumbnail [100%x225]
সাকিবদের স্বাগত জানাবে বিসিবি

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে চলমান আলোচনা ও জটিলতার মধ্যে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফিরতে পারলে সাকিবসহ সংশ্লিষ্ট ক্রিকেটারদের (মাশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়) জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সব ধরনের ক্রিকেটীয় সহায়তা ও সুযোগ-সুবিধা উন্মুক্ত

Thumbnail [100%x225]
সমতায় শেষ আতলেতিকো-আর্সেনাল লড়াই

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে জমজমাট লড়াই শেষে সমতায় সন্তুষ্ট থাকতে হয়েছে আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনালকে। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে বুধবার ১-১ গোলে ড্র করেছে দুই দল, যেখানে দুই গোলই এসেছে পেনাল্টি থেকে।   ম্যাচে প্রথমে এগিয়ে যায় আর্সেনাল। ৪৪তম মিনিটে ভিক্টর ইয়োকেরেশ স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন। তাকে বক্সের

Thumbnail [100%x225]
বৃষ্টি বাধায় টস হতে বিলম্ব

চট্টগ্রাম থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। আজও একই পরিস্থিতি। সকাল বৃষ্টি না থাকলেও ১১টা ৫০ মিনিটে নামা মুষলধারে এই বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না। ম্যাচ আদৌ মাঠে গড়াবে কিনা, সেটি নিয়েও আছে শঙ্কা!   প্রায় এক ঘণ্টা মুষলধারে