রাজনীতি সংবাদ
জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ হচ্ছে রোববার (০৮ মার্চ)। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা করছে এই দলটি। শনিবার (৭ মার্চ) এনসিপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম থাকবেন। জামায়াতে
কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার
পারস্পরিক সম্মান, সহযোগিতা ও গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বসম্প্রদায়ের সঙ্গে আরও ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৭ মার্চ) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে জামায়াতের আয়োজিত ইফতার মাহফিলে
বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা
ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের (এমপি) নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। দিনের কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর
বিএনপি গণঅভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, দেশে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, তা নিয়ে বিভিন্ন মহল থেকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রশ্ন উঠেছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাইলেও বাস্তবে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে-যা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ‘বেনিফিশিয়ারি’ হলো বিএনপি।
জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম
দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারাদেশের ছাত্র-নাগরিকদেরকে পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বিদেশি চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে আলোচনা করেনি
অন্তর্বর্তী সরকারের সময় করা বিদেশি চুক্তিগুলো করার সময় জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলচনা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে চুক্তির বিষয়ে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, বিগত অন্তর্বর্তী
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বাংলার নতুন মীরজাফর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে সাবেক অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে বাংলার নতুন ‘মীরজাফর’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ব্রিফিংয়ে এসব কথা বলেন। ব্রিফিংয়ে সাবেক তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা ও সাবেক নিরাপত্তা উপদেষ্টা
খলিলুর রহমান ‘লন্ডন কন্সপিরেসি’র হোতা
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং'-এর গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে অপসারণ করে জিজ্ঞাসাবাদ এবং নির্বাচন নিয়ে ষড়যন্ত্র উদ্ঘাটনেরও দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর
দেশ কি আবারও একদলীয় শাসনের দিকে যাচ্ছে?
গণতন্ত্র থেকে দেশ আবার একদলীয় শাসনের দিকে যাচ্ছে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের বৈঠক
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
সৌদি আরব যাচ্ছেন জামায়াতের আমির
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) রাতে সৌদি আরবের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্ষিপ্ত এই সফর শেষে ওমরাহ পালন
বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত ডা. শফিকুর
