ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাজনীতি সংবাদ

Thumbnail [100%x225]
‘টার্গেট কিলিং’ ও সংঘাত বিস্তারে জামায়াত আমিরের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, ইরানে হামলা এবং পাল্টাপাল্টি সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।  তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের ‘টার্গেট’ করে হত্যার প্রবণতা বিশ্বকে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে। রোববার

Thumbnail [100%x225]
জুলাই হত্যাকাণ্ডের বিচারই অগ্রাধিকার হতে হবে

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।  তিনি বলেন, অবিলম্বে বর্তমান সংসদকে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। রোববার (১ মার্চ) রাজধানীর

Thumbnail [100%x225]
বৈরুতে ইসরায়েলের বোমাবর্ষণ

উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করার পর লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। সোমবার ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবেই তারা এ হামলা চালিয়েছে। খবর আল জাজিরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি

Thumbnail [100%x225]
সব পক্ষকে সংযমের আহ্বান জামায়াত আমিরের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ শোক প্রকাশ করেন জামায়াত আমির। বিবৃতিতে

Thumbnail [100%x225]
অতীতের কালো ধারা থেকে মুক্তি চায় জাতি

বর্তমান সরকার ও সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না। আমরা চাই এ সংসদ হোক অর্থবহ এবং জনগণের সমস্ত চাওয়া-পাওয়ার কেন্দ্রবিন্দু। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে

Thumbnail [100%x225]
জিয়া রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন ঘিরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা

Thumbnail [100%x225]
১০ দফা দাবি জামায়াত মহিলা বিভাগের

রামপুরা, নরসিংদীসহ নির্বাচন পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের নির্যাতন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। একইসঙ্গে গ্রেপ্তার অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের এবং যে প্রভাবশালী চক্র অপরাধীদের রক্ষা করার চেষ্টা করেছে তাদের

Thumbnail [100%x225]
জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর

Thumbnail [100%x225]
১৮০ দিনে দৃশ্যমান হবে হাজার কিলোমিটার খাল

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচি একটি বিপ্লব, একটি আন্দোলন। যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন আজ থেকে প্রায় ৪৫ বছর আগে। এটি আমাদের সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে অন্যতম। যা সরকারের একটি চলমান প্রকল্পের অংশ হিসেবে আন্তমন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে। আগামী পাঁচ বছরে

Thumbnail [100%x225]
ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে

Thumbnail [100%x225]
স্থানীয় সরকার পরিচালনা কমিটি গঠন করল এনসিপি

সামনের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে চেয়ারম্যান করা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারজিস আলম ছাড়া এতে সদস্য সচিব হিসেবে

Thumbnail [100%x225]
দলীয় ব্যক্তিদের নিয়োগ জনগণের সঙ্গে প্রতারণা

সদ্য গঠিত বিএনপি সরকার কর্তৃক ৬টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাকে নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই নিয়োগের তীব্র প্রতিবাদ জানান। মিয়া