রাজনীতি সংবাদ
মুসলিমদের ওপর জুলুম বন্ধের আহ্বান জামায়াত আমিরের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বে চলমান যুদ্ধ ও জুলুম বন্ধ করে শান্তির ফয়সালা কামনায় আল্লাহর দরবারে দোয়া করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায়
জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, এই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব
বকেয়া বেতন-বোনাস দ্রুত পরিশোধের আহ্বান
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস দ্রুত পরিশোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। মঙ্গলবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। স্ট্যাটাসে জামায়াত নেতা বলেন, ‘পবিত্র
৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগে জামায়াতের প্রতিবাদ
দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ নিয়োগকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন। রোববার (১৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ ও দাবি জানান। বিবৃতিতে মিয়া
সংবাদমাধ্যম স্বাধীন থাকলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভও ঠিক থাকে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদপত্র বা গণমাধ্যম। এই স্তম্ভটি যদি তার নিজস্ব জায়গায় শক্ত ও সোজা থাকে, তবে রাষ্ট্রের বাকি তিনটি স্তম্ভও সঠিকভাবে চলতে বাধ্য হয়। আর গণমাধ্যমের অংশটি ভেঙে পড়লে বা ব্যর্থ হলে রাষ্ট্রের বাকি অঙ্গগুলোও স্বয়ংক্রিয়ভাবে ব্যর্থ হয়ে যায়। শনিবার (১৪ মার্চ) রাজধানীর
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
ঢাকা: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এদিন বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হবে। শনিবার (১৪ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার (মির্জা আব্বাসের) সঙ্গে সহধর্মিণী
বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির
‘তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান। বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের
সংসদ চলাকালে বাইরে এনসিপির মানববন্ধন
সংসদের ভেতরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলার সময় বাইরে এনসিপির মুখপাত্র আশিক মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার দাবি জানানো হচ্ছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে দশটায় এ মানববন্ধন শুরু হয়ে দুপুরে শেষ হয়। মানববন্ধনে
মারা গেলেন আ.লীগের সাবেক এমপি মহিউদ্দিন
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন এই সাবেক সংসদ সদস্য। মহিউদ্দিন আহমেদের পরিবার
নিজের উপদেষ্টাকে মন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
ঢাকা: জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান। তবে অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। এ বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি
ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার আহ্বান
বিএনপি সংসদ সদস্যদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিএনপির সংসদ সদস্যরা শপথের দিনই ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন বলেও দাবি করেন তিনি। রোববার (৮ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি:
সংসদে নারী প্রতিনিধিত্ব আশঙ্কাজনকভাবে নিম্নমুখী
বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে দীর্ঘকাল আলোচনা চললেও সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে এক হতাশাজনক চিত্র উঠে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে মাত্র ৭ জন নারী জয়লাভ করেছেন, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ইসি কর্মকর্তারা বলছেন, গণপ্রতিনিধিত্ব আদেশে দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি থাকার কথা বলা আছে, যা
