রাজনীতি সংবাদ
৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ
ঢাকা: গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সরকারের তৈরি নয়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতা এবং
স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এই দিনটিকে সংসদের জন্য একটি ‘কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধী দলের নেতারা। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলার পাশাপাশি তারা দাবি করেছেন, এই
নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি
ফেনী: বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসী ভালো নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। ছয় মাস হয়েছে, গণহত্যার একটি বিচারেরও অগ্রগতি নেই। প্রথম দিন থেকেই এ সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই। আমাদের ওপর অত্যাচারের স্টিমরোলার চালানো হয়েছে। আমরা কোনো দাদার বাড়ি, পিসির
দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিলে ছাড় নয়
ঢাকা: দলের নাম ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি বা কষ্ট দিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সারা দেশের নেতাকর্মীদের প্রতি
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার
যাত্রার শুরুর ছয় মিনিটেই সরকার বিশ্বাসঘাতকতা করেছে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আমাদের প্রশ্ন করা হয়, ছয় মাস যেতে পারেনি, আমরা কেন কঠোরতা অবলম্বন করছি? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সরকার যাত্রার শুরুর ছয় মিনিট অতিক্রান্ত হওয়ার আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলের উদ্যোগে ছয় দফা দাবি আদায়ে চট্টগ্রাম
লং মার্চে যেসব স্থানে পথসভা করবে ১১ দলীয় ঐক্য
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা দাবি আদায়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি। উদ্বোধনী সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে লং মার্চের গাড়িবহর। ঢাকা
সরকার ওয়াদা লঙ্ঘন করেছে
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এ সরকার ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল আপনাদের পাশে আছে।’ শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লংমার্চে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পথসভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আপনাদের সঙ্গীরা লড়াই করেছিল। আপনাদের সঙ্গীদের
বাধা এলে লড়াই করে গন্তব্যে পৌঁছাব
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায়ের জন্য ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা
দেশে ফিরলেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মির্জা আব্বাসকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি
তারেক রহমানকে বন্দি করা ছিল দেশি-বিদেশি বড় চক্রান্ত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান তখন রাজনীতিতে নবীন, তাকে বন্দি করার মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতি যেন আর কোমর সোজা করে দাঁড়াতে না পারে। এটি শুধুই কোনো ছোটখাটো বা কেবল দেশীয় ষড়যন্ত্র ছিল না, এটি ছিল দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের যৌথ বহিঃপ্রকাশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয়
৫ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি
