রাজনীতি সংবাদ
সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন
লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির
বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি। সরকার জ্বালানি সংকট মোকাবিলায় আন্তরিকভাবে চেষ্টা করছে উল্লেখ করে রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি
সংবিধান সংস্কারে ৭ দফা দাবি ১১ দলীয় ঐক্যের
সংবিধান সংস্কারের লক্ষ্যে সাত দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর মধ্যে রয়েছে– দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, একই ব্যক্তির একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকার ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাসহ বিভিন্ন
লংমার্চ দল-জোটের নয়, ১৮ কোটি জনগণের জন্য
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম আমাদের একটি দাবিও দল বা জোটের জন্য নয়, প্রতিটি দাবি আঠারো কোটি জনগণের জন্য। প্রতিটি মানুষ জুলুমের শিকার। তাদের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী চারমাথা মোড়ে আয়োজিত পথসভায় প্রধান
সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরকারকে দোষ দেন না। কারণ নানা ধরনের ব্যয় সামলাতে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। একদিকে সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার
শিক্ষাব্যবস্থা নিয়ে ১৭ বছর ছেলেখেলা হয়েছে
বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড দুর্বল করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য
আট দফা এক দফা হলে পরিস্থিতি হবে ভয়াবহ
সরকারকে হতাশ হয়ে মাথা গরম না করার পরামর্শ দিয়ে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনতার দাবি মেনে নিন। জাতির প্রয়োজনে আট দফা যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে। আর এটি এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা টু রংপুর ‘লং মার্চ’ পূর্ব সমাবেশে
মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিল বিএনপি
শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটিই বিএনপির মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি
জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলটির প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু
বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু আজ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং পূরণ করে আগামী ১৬ সেপ্টেম্বর
দেশে যেন আর অন্ধকার-দুর্দিন ফিরে না আসে
দেশে আর যেন অন্ধকার-দুর্দিন ফিরে না আসে সেদিকে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, একসময় বিএনপির লাখো নেতাকর্মীকে অনিশ্চিত ভবিষ্যৎ জীবন কাটাতে হয়েছে। ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী মতের লোকজন নিয়ে রক্তের হলি খেলেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর
