ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কুমিল্লা কবি পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা-২০২৬ আগামী ১৮ ডিসেম্বর ২০২৬, শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও সংগঠক লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন)।
লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন) বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত সদস্য, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও তিনি ফুলগাজী হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান, সাপ্তাহিক অগ্নিবার্তার যুগ্ম নির্বাহী সম্পাদক এবং মাসিক ম্যাগাজিন ‘দ্য বর্ণালী’র প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফেনী সমিতি, ঢাকার আজীবন সদস্য এবং ফুলগাজী নজরুল একাডেমিরও আজীবন সদস্য।
সম্প্রতি মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও সহযোগিতা সংগঠনটির মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত করে তুলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।