ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জামালপুরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


জামালপুরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। 

​জামালপুরের ইসলামপুরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে অমৃত দাশ (৩৫) নামে এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে।

 

 এ ঘটনায় রাশেদ নামে এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

 

​শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ার চর খাটিয়া মারী বাজারে এ ঘটনা ঘটে। নিহত অমৃত সরকার বেলগাছা ঘোনাপাড়া এলাকার অমল সরকারের ছেলে এবং মন্নিয়ারচর বাজারে স্বর্ণের ব্যবসায়ী।

 

​স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃত সরকার ও অভিযুক্ত রাশেদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার খাটিয়ামারী বাজার অমৃতের স্বর্ণের দোকানে গিয়ে তাঁর ওপর হামলা চালান রাশেদ। এতে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘পূর্ববিরোধের জেরে অমৃত ও রাশেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ধারালো অস্ত্র দিয়ে অমৃতকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 


   আরও সংবাদ