ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে নবমুসলিম পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার


ধামইরহাটে নবমুসলিম পরিবারকে আর্থিক সহায়তা  প্রদান

ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ :

মানুষ মানুষের জন্য, সেবাই মানুষের ধর্ম-

‘সেবার লক্ষ্যে এগিয়ে যাই, অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে একটি নবমুসলিম পরিবারকে নগদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেছে ‘ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন’।

 

গত বৃহস্পতিবার ধামইরহাট পৌর আমাইতাড়াস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে পরিবারটির হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নং আলমপুর ইউনিয়নের ভেড়ম গ্রামের একই পরিবারের পাঁচজন সদস্য সম্প্রতি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবমুসলিম পরিবারের সদস্যরদের বর্তমান নাম হলেন—মো. আবু মুসা, তাঁর স্ত্রী মোসা. ফাতেমা, দুই ছেলে মো. হাসান ও মো. হোসাইন এবং মেয়ে মোছা. আমেনা।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও ধামইরহাট উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মো. মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ), মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাসেল মাহমুদ, আবিদ ইংলিশ প্রাইভেট কেয়ারের পরিচালক এস এম আবিদ সিদ্দিকী এবং ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক ও দলিল লেখক মো. রুহেল আহম্মেদ। আমেরিকান প্রবাসী ও মার্কিন নাগরিক দম্পতি মো. ফিরোজ হোসেন ও দেলোয়ারা বেগমের প্রতিষ্ঠিত এই মানবকল্যাণমূলক ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে মানবাধিকার সহায়তা মুলুক কার্যক্রম চলমান থাকবে এমনটায় জানান ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক ও দলিল লেখক মো. রুহেল আহম্মেদ।

 


   আরও সংবাদ