ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
রাজধানীর ডিওএইচএসের একটি বাসা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি।
এসআরবি-০১-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।