ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

রাজধানীর আদাবরে রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে বাড়িতে হামলার ঘটনায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় পুলিশের গুলিতে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদাবরে চাপাতি দিয়ে বাড়িতে হামলার ঘটনায় ডিএমপির অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে।

এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

এর আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে।

রামদা, চাপাতি ও পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়।

 

অভিযোগ রয়েছে, শ্যামলী হাউজিংয়ের ওই আটতলা বাড়িটি দখলের চেষ্টা থেকেই এ হামলা চালানো হয়।

 


   আরও সংবাদ