ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল পর্যটকের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


 ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল পর্যটকের

কক্সবাজার সাগরে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে স্রোতে ভেসে প্রাণ হারিয়েছেন মোফাজ্জল ইমাম সীমান্ত (২৪) নামে এক পর্যটক।

 

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের অদূরে গ্রিন নেচার-সংলগ্ন নিচু বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোফাজ্জল ইমাম সীমান্ত কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজারে বেড়াতে আসেন।

তারা শহরের হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে অবস্থান করছিলেন।

 

সৈকতকর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় সীমান্তসহ নয় বন্ধু সমুদ্র সৈকতে গোসল করতে নামেন।

এ সময় তারা সাগরে ফুটবল নিয়ে খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি সাগরের পানিতে ভেসে গেলে সেটি আনতে তিন বন্ধু এগিয়ে যান।

এসময় প্রবল স্রোতের টানে তিনজনই ভেসে যেতে থাকেন। খবর পেয়ে সৈকতকর্মী ও সি-সেইফ লাইফগার্ড সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে জেটস্কি চালকদের সহায়তায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ হন সীমান্ত। 

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সীমান্তকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও সৈকতকর্মীরা একযোগে অনুসন্ধান শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর গ্রিন নেচার-সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা দুই পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 


   আরও সংবাদ