ঢাকা, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


 ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রোববার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার বেশকিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।

 

তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন কালীগঞ্জ ফুলতলায় রাস্তার খুঁটি সরানোর কাজ করা হবে। ফলে এই সময়ে উপজেলার একটি অংশে বিদ্যুৎ থাকবে না।

 

আরও পড়ুন

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির আভাস

 

এলাকাগুলো হলো– উপজেলার পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা ও পীরগাজন, ভদ্রখালী বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

 

নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কালীগঞ্জ বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।


   আরও সংবাদ