ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানি ট্যাংকারে প্রথম সরাসরি হামলা যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


ইরানি ট্যাংকারে প্রথম সরাসরি হামলা যুক্তরাষ্ট্রের

যুদ্ধ শুরুর পর এবারই প্রথম ইরানি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।

 

এর আগে ইরানের তেলবাহী জাহাজগুলোকে শুধু চলাচলে বাধা দেওয়া হতো।

মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন।

এর অংশ হিসেবেই ইরানের তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

 

অর্থাৎ, ইরান এখন কোনো ট্যাংকারে হামলা চালালে পাল্টা হামলা হিসেবে ইরানের ট্যাংকারকে টার্গেট করবে যুক্তরাষ্ট্র।

 

যে দুটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে, সেগুলো ইরানের উপকূলে মার্কিন বাহিনীর নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। এ সময় এগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এতে ট্যাংকারগুলোর ইঞ্জিন কক্ষে আঘাত হানে।

 

 

 

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য ইউনিট সেন্টকম জানিয়েছে, ইরান গত কয়েক দিনে যেসব ট্যাংকার ও মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে, তার প্রতিশোধ হিসেবেই গতকাল রাতে ইরানের ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া হরমুজ প্রণালীতে ইরান যেন তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, সে জন্য বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্যাংকারে হামলা সেই পরিকল্পনারই অংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, গতকাল রাতে ইরানের প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

সূত্র: এক্সিওস 


   আরও সংবাদ