ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে আত্রাই নদীতে দুই শিশুর সলিল সমাধি।

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২৮ অগাস্ট, ২০২৬ ০৮:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০৮ বার


ধামইরহাটে আত্রাই নদীতে দুই  শিশুর সলিল সমাধি।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে। ২৭ আগষ্ট(বৃহস্পতিবার) বেলা ১১টায় শিমুলতলী ব্রীজের পার্শ্বে রসপুর গ্রামের পাশ্বে আত্রাই নদীতে এ ঘটনাটি ঘটে। দুই শিক্ষার্থী হলো উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের যুবদল নেতা তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , শিশু দুটি সকালে বাড়ির পার্শ্বে আত্রাই নদীতে মাছ ধরতে যায় । পরে তারা নদীতে নামলে নিচের দিকে তলিয়ে যায়। প্রথমে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয় এবং পরে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

 

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, প্রাথমিক ভাবে জানা যায় যে শিশু দুটি নদীতে মাছ ধরতে পানিতে নামেন তারা। পরে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 


   আরও সংবাদ