ঢাকা, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নাশকতা মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা আটক

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২৭ অগাস্ট, ২০২৬ ১৫:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ৪১ বার


নাশকতা মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা আটক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ককটেল বিস্ফোরণ মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে (২৮) আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

বুধবার (২৭ আগস্ট) রাতে পৌর শহরের কালীতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃত সোহেল রানা পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

 

পুলিশ জানায়, ২০২৬ সালের জুন মাসে পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত বিস্ফোরণ মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। 

 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। 


   আরও সংবাদ