ঢাকা, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খাগড়াছড়িতে ২৪ গুইসাপসহ নারী আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


খাগড়াছড়িতে ২৪ গুইসাপসহ নারী আটক

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় অভিযান চালিয়ে বস্তাভর্তি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় প্রেম্রাসু মারমা নামে এক নারীকে আটক করা হয়।

 

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ এই অভিযান চালায়। এ সময় পাঁচটি বস্তা থেকে মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়।

এরমধ্যে জীবিত ১০টি গুইসাপ বনে ছেড়ে দেয়া হয়। এবং মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

 

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ‘বনপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

 

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চারানে হয়। মূলত খাওয়ার উদ্দেশ্যে গুইসাপগুলো ধরা হয়েছে। আমরা জীবিতগুলো বনে ছেড়ে দিয়েছি। মৃতগুলো মাটিচাপা দেওয়া হয়।


   আরও সংবাদ