নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২৬ ০০:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৮ বার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর মতিঝিলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ বাংলাদেশ।আজ ১২ আগস্ট ২০২৬, বুধবার সন্ধ্যা ৬টায় ক্লাবের উদ্যোগে আয়োজিত এ খাদ্য বিতরণ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান (২০২৬-২০২৭) ও GET কো-অর্ডিনেটর আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন শেখ মনিরুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগা সিটির চার্টার প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফসহ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের অন্যান্য সদস্যবৃন্দ।খাদ্য বিতরণকালে ক্লাবের নেতৃবৃন্দ বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।