ঢাকা, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানে হামলায় ‘সম্পূর্ণ প্রস্তুত’ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৬ ১৩:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


ইরানে হামলায় ‘সম্পূর্ণ প্রস্তুত’ যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির আলোচনা চললেও প্রয়োজন হলে দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

আর্ন্তজাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হেগসেথ বলেন, পেন্টাগন এখনও ‘সম্পূর্ণ প্রস্তুত’ অবস্থায় রয়েছে।

এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের পুনরাবৃত্তি করেন, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ মাত্রায় ইরানের ওপর হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে।

 

এর আগে প্রেসিডেন্টের উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী নিয়ে একটি চুক্তি হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বাতিলের বিষয়েও একটি চুক্তি হওয়ার পথে রয়েছে।

তিনি জানান, সোমবার বিকেল থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা।

 

ট্রাম্প আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অনুরোধে তিনি গত শুক্রবার ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা স্থগিত করেন।

তার ভাষ্য অনুযায়ী, এই তিনটি দেশ হামলার পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথে এগোনোর পরামর্শ দিয়েছিল।

 

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ