ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লগি বৈঠা দিয়ে হত্যকারীদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২ বার


লগি বৈঠা দিয়ে হত্যকারীদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডবে ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। 

নওগাঁর ধামইরহাটে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডবে ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার (২৮ অক্টোবর)  বিকাক ৪ টায় জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি  উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের  কর্মসূচি পালিত হয়।কর্মসূচির অংশ হিসেবে ধামইরহাট উপজেলার নিমতলি-র মোড়  থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের  প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে আমাইতাড়া বাজারে  এসে শেষ করে এবং  ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশ  করেন।

সমাবেশে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডবে ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবি জানান।এসময় বক্তৃতারা বর্তমান সরকারের কাছে দ্রুত সময়ে বিচারের দাবি করেন।

 

উক্ত কর্মসূচিতে সঞ্চালনার ছিলেন মোঃ সোহেল রানা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ ধামইরহাট উপজেলা শাখা।সমাবেশে 

বক্তব্য  প্রদান উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল আজিজ, মাওলানা আতাউর রহমান, উপজেলা শাখার আমির হাফেজ রেজওয়ান হোসেন, পৌর আমির আবুসাইদ ও নায়েবে আমির আব্দুল্লাহ প্রমুখ।

 

এ সময়  বিক্ষোভ মিছিল ও সমাবেশে ধামইরহাট জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা , সমর্থক ও উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ