ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ অগাস্ট, ২০২৬ ১৮:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৬ বার
ইসমাইল হোসেন,পোরশা
নওগাঁর পোরশা উপজেলায় সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ ও সম্ভাব্য সংকট মোকাবেলায় বিসিআইসি (বিসিআইসি) ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে পোরশা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
সভায় উপজেলার বিসিআইসি ও বিএডিসির মেসার্স মাহবুবুর রহমান ট্রেডার্স, আফতাব উদ্দিন ট্রেডার্স, মালেকা পারভীন ট্রেডার্স, ইসলাম ট্রেডার্স, নূর ট্রেডার্স, রাজ্জাক এন্ড ব্রাদার্স ট্রেডার্স, হাজী ট্রেডার্স কর্পোরেশন, নিমাই চন্দ্র শীল, দুর্জয় কুমার দেবনাথ ও মেসার্স আব্দুল মতিন শাহ সার ডিলাররা উপস্থিত ছিলেন। এ সময় সারের মজুত, সরবরাহ, বিতরণ ব্যবস্থা, কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়া এবং কৃত্রিম সংকট প্রতিরোধে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট ডিলারদের প্রতি আহ্বান জানান।