স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ অগাস্ট, ২০২৬ ১৮:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার
ইসমাইল হোসেন পোরশা
নওগাঁর পোরশায় অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে অসুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগীসহ প্রায় ৮০ থেকে ১০০ জন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।