ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ওয়াশিংটনে গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


ওয়াশিংটনে গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে গুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

 

স্থানীয় সময় রোববার সিয়াটলের স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগ। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর সিয়াটল পুলিশ জানিয়েছে, সেখানে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

বিবিসির তথ্য অনুযায়ী, গুলির ঘটনায় দুই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে।

তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর।

 

আহত আরেক ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আহতদের কার কী ধরনের আঘাত লেগেছে, সে বিষয়ে অগ্নিনির্বাপক বিভাগের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।

 

 

হামলাকারীদের আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ। তবে তারা জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

সূত্র: বিবিসি ও এএফপি


   আরও সংবাদ