ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১২ জুলাই, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার পর চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববারের (১২ জুলাই) এই হামলায় ইরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা এই সপ্তাহে ইরানের ওপর তৃতীয় দফার হামলা শেষ করেছে এবং হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার জন্য তাদের ‘জবাবদিহিতা নিশ্চিত’ করেছে।

সেন্টকম জানিয়েছে তারা ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

যার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সাইট, নৌ সক্ষমতা, গোলাবারুদ রাখার স্থাপনা, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র রয়েছে।

 

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী নাবিক ও বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমিয়ে আনতে তারা পুরো সপ্তাহজুড়ে তিন রাতে ইরানের ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করার কথা জানিয়েছে সেন্টকম।

 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজকে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করতে সহায়তা করেছে। যার মধ্যে ৪০০ মিলিয়ন ব্যারেল তেলবাহী জাহাজও রয়েছে।

 

সূত্র: আল-জাজিরা


   আরও সংবাদ