আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ জুলাই, ২০২৬ ১৫:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
ইরানের ৮০টি স্থাপনায় সবশেষ হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৮৫ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, এসব হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি আঘাতপ্রাপ্ত হয়েছে।
আইআরজিসি আরও জানায়, হরমুজগান ও মাহশাহরের উপকূলীয় ঘাঁটি এবং অসামরিক স্টেশনগুলোতে মার্কিন আকাশ হামলার জবাবে এটি তাদের ‘প্রাথমিক প্রতিক্রিয়া’।
যুক্তরাষ্ট্রের হামলাকে তারা যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের শামিল বলে দাবি করেছে।
ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন এই হামলাগুলোকে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির ঐতিহাসিক শোক ও বিদায় শোভাযাত্রার ঐতিহাসিক ঘটনাকে ম্লান করার চেষ্টা বলেও অভিযোগ করে আইআরজিসি।