ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষ ভবনের নয়তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী।
রোববার (৪ অক্টোবর) রাত ১২টার পর এ ঘটনা ঘটে।
পরে হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
আহত শিক্ষার্থীর নাম জানা যায়নি।
তবে ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৫-২৬ সেশনে অধ্যয়নরত আছেন। তার দেশের বাড়ি খুলনায় বলে জানা গেছে।
ওই শিক্ষার্থী কীভাবে পড়েছেন, তা এখনো জানা যায়নি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই শিক্ষার্থী।
উদ্ধারকারী শিক্ষার্থীদের মতে, ওই শিক্ষার্থী সরাসরি মাটিতে পড়েননি। হলের নিরামিষ ম্যাসের ছাদের ওপর পড়েছেন।