স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ জুলাই, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
ইসমাইল হোসেন পোরশা
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ডাক দিলে পোরশা উপজেলার অবিভাগীয় শাখা ডাকঘর কর্মচারীগণ এ ধর্মঘট পালন করেন।
আজ সোমবার ৬ জুলাই সকাল ৯টা থেকে পোরশা উপজেলার অধীনস্থ অবিভাগীয় শাখা ডাকঘর কর্মচারীরা কর্ম বিরতি রেখে এ ধর্মঘট পালন করেন। সংগঠনের কেন্দ্রীয় নেতারা তিনগুণ বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতির দাবিতে দেশব্যাপী এ ধর্মঘটের ডাক দিলে তারই ধারাবাহিকতায় উপজেলার বারটি অবিভাগীয় শাখা পোস্ট অফিসের কর্মচারীরা এ ধর্মঘট পালন করেন।
আজ সকালে তারা অফিস কক্ষে কিছুক্ষণ অপেক্ষার পর তালা বন্ধ করে দেন। গাংগুরিয়া পোস্ট মাস্টার আবুল কালাম বলেন, আমরা কোন বিভাগীয় কর্মচারী তালিকাভুক্ত হতে পারি নাই। আমাদের সামান্য নামে মাত্র ১৪৮ টাকা বেতন দেওয়া হয়। তা দিয়ে একজন ব্যক্তির চা খাওয়ার খরচ হয় না। তারা এক মানবেতর জীবন যাপন করছেন। এই মানবতার জীবন থেকে আমরা মুক্তি পেতে চাই।
পোরশা পোস্টমাস্টার হাফিজুর রহমান, বালিয়াচন্দা মোঃ নাসিম, বড়গ্রাম মোঃ আনারুল ইসলাম , আমদা পোস্টমাস্টার আসাদুর রহমান ও শফিউদ্দিন, গাংগুরিয়া মুস্তাফিজুর রহমান, ঘাটনগর পোস্টমাস্টার খোকা মাস্টার, কালাইবাড়ি পোস্টমাস্টার ইসাহাক আলী সহ সকলে এ কর্ম বিরতি সহ ধর্মঘট পালন করেন।
তারা আরো বলেন, ২০১৮ সালের পর আমাদের বেতন ভাতা বৃদ্ধি হয়নি। এমন প্রেক্ষাপটে অবিভাগীয় কর্মচারীদের পক্ষ থেকে বারংবার স্মারকলিপি আলোচনা সভা সংবাদ সম্মেলন মানববন্ধন করা হলেও অদ্যবধি পর্যন্ত মেলেনি কোন সুফল।