ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঢাকা-বেইজিং সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুন, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


ঢাকা-বেইজিং সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, ঢাকা-বেইজিং সম্পর্ক বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে।

 

সোমবার চীনের ইউনান প্রদেশের ইউনান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে সফররত তরুণ প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা সাবেক এই রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে বলেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

বাংলাদেশ ও চীন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে।

 

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন লি জিমিং।

তিনি বলেন, আমি বাংলাদেশের জনগণের সাহস, অধ্যবসায় ও উন্নয়ন-অগ্রযাত্রার প্রত্যক্ষ সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছি। আমার দায়িত্বকালেই বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

সে কারণেই নিজেকে আমি বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু মনে করি। চীনের বিভিন্ন পরিসরে সবসময় বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরি।

 

বক্তব্যের শেষাংশে চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের একটি বিখ্যাত উক্তি তুলে ধরে তিনি বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের উদ্দেশে বলেন, বিশ্বের ভবিষ্যৎ শেষ পর্যন্ত তরুণদের হাতেই ন্যস্ত। বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের ভবিষ্যৎও তাদের ওপর নির্ভর করছে।

সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) এবং শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) আমন্ত্রণে ২১ জুন থেকে ১০ দিনের সফরে বাংলাদেশের ২২ সদস্যের একটি তরুণ প্রতিনিধি দল বর্তমানে চীন সফর করছে। ইউনান বিশ্ববিদ্যালয়ের হুইচি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


   আরও সংবাদ