ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুন, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

 

 

রাজধানী ঢাকার রূপগঞ্জে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।

সোমবার (২১ জুন) রাতে এ তথ্য জানান সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

 

তিনি জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ড রাজধানীতে ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্ৰেরর ১৬ কিলোমিটার পূবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

এটি একটি হালকা মাত্রার ভূমিকম্প।

 

গত বছর নভেম্বরে রাজধানীর আশপাশে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়।

এমনকি বাড্ডায় উৎপত্তি হয়েছিল একটি, যা রাজধানীবাসীর মনে কাঁপন ধরিয়েছিল।

 

এদিকে ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি একই তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটে বলা হয়- ভূমিকম্পটির গভীরতা ছিল ১৬ কিলোমিটার (১০ মাইল), যা অত্যন্ত অগভীর। এ করাণে এলাকাটিতে এর কম্পন ব্যাপকভাবে অনুভূত হয়েছে। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায়, একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় এর কম্পন উৎপত্তিস্থলের কাছাকাছি অনেক বেশি জোরালোভাবে অনুভূত হয়েছে।


   আরও সংবাদ