ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৮ মে, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩১ বার


আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। এই ঘটনার জেরে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

 

আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৭ মে) আবুধাবির আল-ধাফরা অঞ্চলে বিদ্যুৎকেন্দ্রে একটি ড্রোন আঘাত হানে। ড্রোনটির আঘাতে কেন্দ্রটির একটি জেনারেটরে আগুন ধরে যায়।

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বিদ্যুৎকেন্দ্রটির তেজস্ক্রিয়ার মাত্রাও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

 

এ হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই এর দায় স্বীকার করেনি। এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতও প্রকাশ্যে কোনো দেশকে এর জন্য দায়ী করেনি।

 

এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে দুটি ড্রোন আটকে দিতে সক্ষম হয়েছে। তবে দুর্ভাগ্যবশত, তৃতীয় আরেকটি ড্রোন বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানায় একটি জেনারেটরে আঘাত হানে।

ইউএই’র প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ড্রোনগুলো আমিরাতের ‘পশ্চিম সীমান্ত’ দিয়ে প্রবেশ করেছিল। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। হামলার সুনির্দিষ্ট উৎস নিশ্চিত করতে বর্তমানে তদন্ত চলছে।

সূত্র: আল-জাজিরা


   আরও সংবাদ