ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ মে, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। 

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দূর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় তাকে সাহায্য করতে এসে সবুজ মিয়া নামে একজন আহত হয়েছেন। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দূর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে যান ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড প্রদর্শন করে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করায় হাবিবুর রহমানের কাছে ভ্যাট ইন্সপেক্টরকে ভুয়া বলে সন্দেহ হলে তিনি স্থানীয় লোক জড়ো করে ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

পরে লোকজন নিয়ে ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় মো. সবুজ মিয়া নামে একজন এগিয়ে এসে বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পুলিশ ভ্যাট ইন্সপেক্টরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


   আরও সংবাদ