ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ মে, ২০২৬ ১৭:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে নয়াপল্টনে আসেন তিনি।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।
বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
তবে সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এতে নয়াপল্টন ও আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়।
লাল কার্পেটে মোড়ানো উত্তরমুখী এই মঞ্চের দুই পাশে শোভা পাচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি।