ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১৭ বছরে ৩২২ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার


১৭ বছরে ৩২২ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়

১৭ বছরে ১৪ লাখের বেশি মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ আইনগত সতায়তা অধিদপ্তর। একই সময়ে ভূক্তভুগীদের প্রায় ৩২২ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

 

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে গত মার্চ পর্যন্ত ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড কার্যালয়ের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৬৪৪ জন, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৪১ জন এবং কলসেন্টারের মাধ্যমে ২ লাখ ১ হাজার ৫৭৭ জনকে সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৭ বছরে সরকারি খরচে আইন সেবা গ্রহণকারীদের মধ্যে ৭ লাখ ৪ হাজার ৮৬৫ জন পুরুষ, ৬ লাখ ৫৭ হাজার ৩৩৪ জন নারী, ৭৫ হাজার ৪৬৩ জন পুরুষ এবং ৭৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।

 

ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩শ ১৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪৫৯ টাকা এবং ঢাকা ও চট্টগ্রামের থাকা শ্রমিক সহায়তা সেলের মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

 

এদিকে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার ‘জাতীয় আইনগত সতায়তা দিবস-২০২৬’ পালন করা হবে সারা দেশে। দিবসটি কেন্দ্র করে রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে লিগ্যাল এইড মেলার আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া সারা দেশে জেলা পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা, পথ প্রচার, লিগ্যাল এইড মেলা, ম্যাগাজিন/স্যুভেনির প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

 

জানা গেছে, ২০০০ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করে তৎকালীন সরকার। এ আইনের আওতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাও প্রতিষ্ঠা করা হয়। ২০০৯ সাল থেকে এই কার্যক্রম পুরোপুরি শুরু হয়। গত অন্তর্বর্তী সরকারের আমলে এটি অধিদপ্তরে রুপান্তরিত করা হয়। বর্তমানে রাজধানীর বেইলি রোডে অবস্থিত প্রধান কার্যালয় থেকে ৬৪টি জেলা কার্যালয়ের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে উচ্চ আদালতে বিনা খরচে আইনগত সহায়তা প্রদান করতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটিও গঠন করা হয়েছে। বিনামূল্যে আইনি সহায়তা নিতে প্রতিদিন জাতীয় হেল্পলাইন কল সেন্টারের ‘১৬৪৩০’ নম্বরে বা সরাসরি যোগাযোগ করছেন বিচারপ্রার্থীরা।


   আরও সংবাদ