ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুদ্ধ শেষের পথে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬ ১৬:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫৪ বার


যুদ্ধ শেষের পথে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে একটি চুক্তিই এখন সেরা পথ, কারণ সংঘাত শেষের দিকে এগোচ্ছে।

 

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছি না, এটাকে প্রয়োজনীয়ও মনে করি না। সামনে দুইটি অসাধারণ দিন আসছে, আপনারা দেখবেন।

 

তিনি আরও বলেন, একটি চুক্তি হলে ইরান পুনর্গঠনের সুযোগ পাবে এবং দেশটির ব্যবস্থার ভেতরে পরিবর্তন আসবে বলেও দাবি করেন।

‘যাই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি’, এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, আলোচনা চললেও যুদ্ধ এখন ‘শেষের পথে’।

 

সূত্র: মিডল ইস্ট আই


   আরও সংবাদ