ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএসএফের দুঃখ প্রকাশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬ ১৬:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


 বিএসএফের দুঃখ প্রকাশ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে আলী হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ধবলগুড়ি সীমান্তে ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

 

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে ওই সীমান্তে গুলির ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসীরা জানান, ভারতীয় চোরা কারবারিদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকার শূন্যরেখায় অবস্থান নিয়ে অবৈধভাবে ভারতে যান আলী হোসেনসহ সাত/আট বাংলাদেশি। এসময় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।

বাকিরা পালিয়ে এলেও আলী হোসেনের লাশ নিয়ে যায় বিএসএফ। 

 

এ ঘটনায় বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানালে বিএসএফ সাড়া দেয়।

বৈঠকে গুলির দায় স্বীকার করে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করে আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেয় বিএসএফ।

 

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট সৌরভ ও একজন স্টাফ অফিসার।

পতাকা বৈঠক শেষে সংবাদ বিজ্ঞাপ্তিতে বিজিবি তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, বিএসএফ বৈঠকে দুঃখ প্রকাশ করে বলেছে, আলী হোসেনসহ প্রবেশকারীদের সতর্ক করতে প্রথমে ফাঁকা গুলি করা হয়। পরে তারা ভারতে প্রবেশ করে বিএসএফ সদস্যের ওপর আক্রমণ করলে আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয় বিএসএফ। এতেই আলী হোসেন নিহত হন। ময়নাতদন্ত শেষে তার লাশ বাংলাদেশে পাঠাবে বলেও বৈঠকে জানিয়েছে বিএসএফ। 


   আরও সংবাদ