ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জ¦ালানি তেল না পেয়ে বাইকারদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ০৯:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৪ বার


জ¦ালানি তেল না পেয়ে বাইকারদের সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে পাম্পে তেল বিক্রি
হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পরলে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি
তেল না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল
চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের
সৃষ্টি হয়।
সোমবার (৬ এপ্রিল) সকালে ইসলামপুর পৌর এলাকা টংগের আগলা
গ্রামে মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ-
জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে এ অবরোধ করা হয়। পরে
আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে বুঝিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে
দেয়।
স্থানীয়রা জানান, তেল দেবে এমন খবর ছড়িয়ে পরায় সকাল থেকেই
শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে
ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনও তেল
সরবরাহ না করায় ক্ষোভে ফেটে পড়েন চালকরা। একপর্যায়ে তারা
সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের
সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে
ঘটনাস্থলে পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ধীরে
ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী
বলেন, ওই ফিলিং স্টেশনে আজ জ¦ালানি দেওয়ার কোন পরিকল্পনা
ছিলনা। স্যোসাল মিডিয়া বিভ্রান্তিকর পোষ্ট থেকেই এমন ভুল
বোঝাবুঝি হয়েছে। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।


   আরও সংবাদ