ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আগুনে পুড়ল ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভার রুম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬ ০৯:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯১ বার


আগুনে পুড়ল ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভার রুম

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

রোববার (০৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনায় যাত্রী ও এভিয়েশনের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা যায়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ইমিগ্রেশন সার্ভার স্টেশন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন সাংবাদিকদের বলেন, কাস্টমসের উপরের তলায় অ্যারাইভাল ইমিগ্রেশনের সার্ভার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

 

 

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিস আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে, তাতে এখান থেকে ফ্লাইট কার্যক্রমে ব্যাঘাত ঘটবে না। ঢাকার সহযোগিতা নিয়ে ফ্লাইট কার্যক্রম চালু রাখা হবে।

তিনি বলেন, আগুন কীভাবে লাগল, তা বলা যাচ্ছে না।

তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া সব ফ্লাইট ছাড়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়নি।

 


   আরও সংবাদ