ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৮ বার


 সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে সিলেট বিভাগের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্রেন উপজেলার মনতলা ও নোয়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ছয়টি বগি লাইন থেকে ছিটকে পড়ে।

রেলওয়ের বানুগাছ স্টেশনের সহকারী মাস্টার পলাশ দাশ জানান, কী কারণে বগিগুলো লাইনচ্যুত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

দুর্ঘটনার ফলে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর ‘উদয়ন এক্সপ্রেস’সহ কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হতে পারে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শেষে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন।


   আরও সংবাদ