ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার


রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

ক্রিমিয়ায় বিমান দুর্ঘটনায় রাশিয়ার ২৯ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। 

বুধবার (১ এপ্রিল) ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে (জিএমটি ১৫০০) নিয়মিত একটি ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে অনুসন্ধানকারী দল কৃষ্ণ সাগর উপকূলবর্তী পার্বত্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। 

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির ওপর বাইরে থেকে কোনো হামলার (যেমন ক্ষেপণাস্ত্র বা ড্রোন) চিহ্ন পাওয়া যায়নি। তাদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তথ্য বলছে কারিগরি বা যান্ত্রিক ত্রুটিই এই দুর্ঘটনার কারণ। ঘটনাটি তদন্তে সেনাবাহিনীর একটি বিশেষ কমিশন কাজ করছে।

 

এএন-২৬ মূলত ১৯৬০-এর দশকের একটি সামরিক পরিবহন বিমান। গত কয়েক দশকে এটি পণ্য ও যাত্রী পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে এই মডেলের বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স 


   আরও সংবাদ