ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হেই ট্রাম্প, ইউ আর ফায়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬ ১৩:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


হেই ট্রাম্প, ইউ আর ফায়ার্ড

ইরানের সামরিক মুখপাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন—‘হেই, ট্রাম্প! ইউ আর ফায়ার্ড!’

 

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে নতুন এক বিবৃতি দিয়েছেন।

 

একটি ভিডিও বার্তায় ইংরেজিতে তিনি বলেন, “‘হেই ট্রাম্প, ইউ আর ফায়ার্ড!’ আপনি এই বাক্যটির সঙ্গে পরিচিত। বিষয়টিতে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ।”

 

হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর যে হুমকি দিয়েছে, তা বাস্তবায়ন করলে ইরান কঠোর পাল্টা হামলা চালাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

 

 

 

 

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ