ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২০ মার্চ, ২০২৬ ১৮:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২০২ বার


ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত

ইসরায়েলের হামলায় এবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ না‌ইনি নিহত হয়েছেন।

 

শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।

 

ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, শুক্রবার সকালের হামলায় নাইনি নিহত হয়েছেন। তিনি বিপ্লবী গার্ডের উপ-জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

আইআরজিসির মুখপাত্র হওয়ার আগে তিনি বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।

 

এদিকে শুক্রবার সকাল থেকেই তেহরান ও আশেপাশের এলাকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

 

ইরানের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি-যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।

 

হামলার প্রথমভাগে আগ্রাসনবাদী বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ অনেক শীর্ষ নেতাকে হত্যা করে।

 

 

সম্প্রতি ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যা করে তারা।


   আরও সংবাদ