ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঈদের অপেক্ষায় দেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ মার্চ, ২০২৬ ০৮:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


ঈদের অপেক্ষায় দেশ

পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম বিশ্বের কাছে তা গভীর তাৎপর্যপূর্ণ এক দিন, জুমাতুল বিদা। দিনটি ঘিরে সারাদেশে বিরাজ করছে ধর্মীয় ভাবগাম্ভীর্য, মসজিদে মসজিদে জুমার নামাজ ও বিশেষ দোয়ায় মুখর হয়ে উঠবে জনপদ।

 

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে অংশ নেবেন।

 

নামাজের আগে খতিব ও আলেমরা খুতবায় জুমাতুল বিদার তাৎপর্য, রমজানের শিক্ষা এবং তাকওয়ার গুরুত্ব তুলে ধরবেন।

জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে পবিত্র রমজানকে বিদায় জানানোর আবেগঘন মুহূর্তে মুসল্লিরা আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন।

 

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় জুমার জামায়াত।

 

 

এখানে নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করা হবে।

মুসলমানদের জন্য সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পবিত্র রমজান মাস। আজকের দিন শেষে বিদায় নিচ্ছে ১৪৪৭ হিজরি সনের মহিমান্বিত মাস। সেই মহিমান্বিত মাসের শেষ জুমা, জুমাতুল বিদা মূলত রোজার বিদায়ের বার্তা বহন করে।

 

 

এবারের রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে আজই। চাঁদ দেখা সাপেক্ষে পরদিন শনিবার দেশজুড়ে উদযাপিত হবে ঈদুল ফিতর।


   আরও সংবাদ