ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬ ১৩:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় কোনো বাস অপারেটর নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। বরং কিছু কিছু ক্ষেত্রে ২০-৫০ টাকা কম ভাড়া নেওয়া হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, যাত্রী আকৃষ্ট করার জন্য পরিবহন ব্যবসায়ীরা কখনও কখনও কম ভাড়াও নেন। নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ পেলে মোবাইল কোর্ট এবং ভিজিলেন্স টিম সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে, আমরা ২৪ ঘণ্টা তৎপর।

 

মন্ত্রী আরও জানান, এখনো গণপরিবহণে তেলের কোনো সংকট নেই। আন্তর্জাতিক তেলের পরিস্থিতি ব্যবস্থাপনার মধ্যে আনা হয়েছে এবং বাস চলাচলের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

ফিটনেসহীন গাড়ির বিষয়ে মন্ত্রী বলেন, যে গাড়ি ফিটনেসবিহীন, আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব। গ্যারেজ মনিটরিংসহ হাইওয়েতে পুলিশ এবং মনিটরিং টিমও সতর্ক অবস্থানে আছে।

 

সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ