ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

'স্লিপ অব টাং' বললেন এমপি হানজালা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬ ০৯:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


'স্লিপ অব টাং' বললেন এমপি হানজালা

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ এই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিরোধীদলীয় জোটের এমপি সাইদ উদ্দিন আহমেদ হানজালা। 

শনিবার (১৪ মার্চ) বিকেলে তিনি তার দেওয়া বক্তব্যের এই ব্যাখা দেন। 
এসময় শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, 'আমার গতকালকের (শুক্রবার) বক্তব্যটি নিয়ে গোটা দেশে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টি হয়েছে৷ আমি আগে যে বক্তব্যটি দিয়েছি, আসলে আমি সেভাবে বলতে চাইনি।

এটি 'স্লিপ অব টাং'৷  আমার মনে ছিল এক রকম কথা আর মুখ দিয়ে বের হয়েছে অন্যটা। পুরো বক্তব্যটির কথাগুলো শুনলে মর্মার্থ বুঝবেন। দেখবেন আমি পরে কথাগুলো ভিন্নভাবে বলেছি।'

 

তিনি আরও বলেন, আমি বলতে চেয়েছিলাম শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায়, অত্যাচার, অপকর্ম করবে তাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবেন না।

প্রধানমন্ত্রী দেশে আসার পর নতুন ধারার যে রাজনীতি শুরু করেছেন তার সঙ্গে আমার মিল রয়েছে। আমিও আধিপত্য, শোষণ ও জুলুমমুক্ত রাজনীতি চাই৷

 

হানজালা বলেন, আমি নির্বাচিত হওয়ার পর শিবচরে কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ হতে দেইনি। বিএনপিসহ সব দলের সঙ্গে আমাদের দীর্ঘ দিনের সুসম্পর্ক রয়েছে৷ আমি নির্বাচনের আগে পরে কোনো দলকে নিয়ে কোনো ধরনের বিরুপ মন্তব্য করিনি। আর যারা অবৈধ বালুর ব্যবসা করে, পরিবহনে চাঁদাবাজি, মাদক ব্যবসা করে, তাদের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান।

মাননীয় প্রধানমন্ত্রীরও একই অবস্থান।

 

এসময় তিনি পারিবারিক ঐতিহ্য হিসেবে হাজী শরীয়ত উল্লাহর ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে বলেন, 'নির্বাচনী ফলাফল নিয়ে আমার ও নাহিদ ইসলামের বিরুদ্ধে ২টি রিট হয়েছে। সেখানে আমার ফলাফলকে কারচুপি উল্লেখ করা হয়েছে। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি। সারাদেশে ৩০০ আসনের মধ্যে সবচেয়ে অল্প ভোটে প্রতিযোগিতা হয়েছে এই আসনে।

সেখানে কারচুপি কথাটায় খারাপ লেগেছে। যাইহোক একসঙ্গে কাজ করে আমরা শিবচরকে এগিয়ে নিয়ে যাবো।'

 

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

** ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’


   আরও সংবাদ