ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ মার্চ, ২০২৬ ১৪:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.) লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত বুধবার এ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম সংসদ সচিবালয়ে অফিস করেন তিনি।


 
এ সময় জাতীয় সংসদের সংশ্লিষ্ট শাখাকে কালেমা তাইয়্যিবা লেখা আরবি ক্যালিগ্রাফিটি অধিবেশন কক্ষে স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 


   আরও সংবাদ