ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১১ মার্চ, ২০২৬ ১৮:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার


লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স

ক্রমবর্ধমান সংকটের মুখে এ সপ্তাহে লেবাননে পাঠানো সহায়তার পরিমাণ তিনগুণ বৃদ্ধি করছে ফ্রান্স। এ কথা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বারোট।

তিনি ফরাসি রেডিও স্টেশন টিএফ১-কে বলেন, প্যারিস থেকে পাঠানো ৬০ মেট্রিক টন সহায়তা এ সপ্তাহে লেবাননে পৌঁছাবে। বর্তমানে দেশটিতে প্রায় ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।

 

এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইসরায়েল বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে সব মিলিয়ে ছয় লাখ ৬৭ হাজার এবং সবশেষ একদিনেই বাস্তুচ্যুত হয়েছে এক লাখ মানুষ।

ইউএনএইচসিআরের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামলা শুরুর পর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়।

সরকারি পরিসংখ্যান উল্লেখ করে ইউএনএইচসিআর জানিয়েছে, লেবাননের ছয় লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছে।

তাদের মধ্যে এক লাখ ঘর ছেড়েছে একদিনে। তাদের মধ্যে প্রায় এক লাখ ২০ হাজার জন সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে বাকিদের এখনো থাকার জায়গা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

 

লেবাননে ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেন, অনেকে এখন আত্মীয়-স্বজন বা বন্ধুদের সঙ্গে থাকছেন।

কেউ কেউ এখনো থাকার জায়গা খুঁজছেন। রাস্তার পাশে গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমরা। সেখানে এবং ফুটপাতেও মানুষ ঘুমাচ্ছে।

 

গত সপ্তাহের সোমবার ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর পর ইসরায়েল লেবাননে বিমান হামলা শুরু করে।


   আরও সংবাদ