ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১১ মার্চ, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


ধামইরহাটে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে এবং ধামইরহাট এপি, ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক কর্মশালায় গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের সময় তা নির্বাপনের প্রাথমিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহাদত হোসেন। এতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ধামইরহাট কেজি স্কুলের শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশীষ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী মিলন কুমার সরকার প্রমুখ।

 


   আরও সংবাদ