ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে পলাতক আসামি পুলিশের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১১ মার্চ, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


ধামইরহাটে  পলাতক আসামি পুলিশের হাতে গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে সিআর সাজা পরোয়ানা ভুক্ত মামলার পলাতক আসামী মোজাফফর রহমান (৪৭) নামের এক মুদি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

মোজাফফর ধামইরহাট পৌরসভার উত্তর চকযদু (উত্তর-পূর্ব অংশ) এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি নয়টি সিআর সাজা পরোয়ানা ভুক্ত মামলার পলাতক আসামী ছিলেন। 

 

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে  এ তথ্য নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, গ্রেফতারকৃত ওই ব্যক্তি ধামইরহাট সদর বাজারে দীর্ঘদিন ধরে মুদির ব্যবসা করতেন। এসময় বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে তা আত্মসাৎ করে দীর্ঘদিন যাবত এলাকা ছাড়া ছিলেন। এছাড়াও একাধিক চেকের মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

 

ওসি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আজ সোমবার দুপুরে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 


   আরও সংবাদ