ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পর্যায়ক্রমে নারী ডিসি-এসপিরাও পাবেন ফ্যামিলি কার্ড

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ মার্চ, ২০২৬ ১৩:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


পর্যায়ক্রমে নারী ডিসি-এসপিরাও পাবেন ফ্যামিলি কার্ড

ঠাকুরগাঁও: এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে নারী ডিসি-এসপিরাও কার্ড পাবেন, তবে তারা সেই কার্ড কি কাজে ব্যবহার করবেন, সেটা পরের বিষয়। 

তিনি বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকারে এলে ফ্যামিলি কার্ড চালু করা হবে৷ আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। আমরা আমাদের কথা রেখেছি।

 

 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

নারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। এ কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে। শুধু সময়ের ব্যাপার৷ ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা৷ যেটা নিয়ে আপনি সব জায়গায় দাঁড়াতে পারবেন৷ এ কার্ডের মাধ্যমে একটা ক্ষমতা তৈরি হবে আপনাদের।

পুরুষেরা আপনাদের গুরুত্ব দিতে শুরু করবে৷ সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি শুরুতে আমাদের এ এলাকা বেছে নিয়েছেন৷ 

 

মহাসচিব বলেন, সরকারে আসার ২২ দিনের মধ্যে কার্ড দিয়েছি। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ১৬ তারিখে খাল-খনন শুরু হবে।

বর্ষার সময় যে পানি হয়, সেটা সংরক্ষণ করে খরায় কাজে লাগানো হবে। সব কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। তা দিয়ে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন। 

 

মির্জা ফখরুল বলেন, ১৫ বছর আইনকানুন ছিল ন। আমাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে।

টাকা ছাড়া কার্ড পাওয়া যেত না। এবার কোনো টাকা পয়সা লাগেনি। হতাশ হবেন না, সবাইকে কার্ড দেওয়া হবে। নারী ডিসি-এসপিরাও কার্ড পাবেন। তিনি কি কাজে ব্যবহার করবেন, সেটা পরের বিষয়। জনগণের শক্তির কাছে কোনো শক্তিই বড় নয়৷ 

 

তিনি বলেন, নির্বাচনের আগে বলেছিলাম, আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। তবে কিছু কাজ করে যেতে চাই। ২০২৭ সালে মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে। বিশ্ববিদ্যালয়-বিমানবন্দরের কাজ শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। মাদক থেকে প্রজন্মকে রক্ষা করব।

এসময় ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং বিএনপির নেতকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ