ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইজিপির বক্তব্যের মূল অর্থ বিকৃত করে খণ্ডিতভাবে প্রচার করা দুঃখজনক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ মার্চ, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


আইজিপির বক্তব্যের মূল অর্থ বিকৃত করে খণ্ডিতভাবে প্রচার করা দুঃখজনক

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জুলাই আন্দোলন সম্পর্কিত একটি বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 

সংস্থাটি বলছে, আইজিপির বক্তব্যের মূল অর্থ বিকৃত করে খণ্ডিতভাবে প্রচার করা দুঃখজনক।

সোমবার (৯ মার্চ) রাতে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। 

এদিন সকালে রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে (ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



পুলিশ সদর দপ্তর জানায়, অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দেওয়া আইজিপির বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বাস্তবে তিনি বলতে চেয়েছেন, জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতো অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, নির্যাতিত এবং অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা চাকরি হারানো পুলিশ সদস্যসহ অনেকেই রাজপথে ছিলেন। আইজিপি নিজেও তখন এ আন্দোলনে শরিক হয়েছিলেন। ওই প্রেক্ষাপটেই তিনি মন্তব্যটি করেছিলেন।



বক্তব্যের মূল অর্থ বিকৃত করে খণ্ডিতভাবে প্রচার করা দুঃখজনক বলে উল্লেখ করে পুলিশ সদর দপ্তর জানায়, এ বিষয়ে সবাইকে পূর্ণ বক্তব্য ও প্রেক্ষাপট বিবেচনার আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।


   আরও সংবাদ